Skip to main content
কী আছে অন্যের মোহে,
কেন নিজ নহে,
কেন পিছুডাক, আমায় ডাকে-
আর ঘোরে দাঁড়াবো না কারো ডাকে।
আছি অটুট আমার নীতিতে,
গলিবো না কভু মায়ার তাপে!
আগমনের পথে ঋতু রানি শুধু, পথ মাপে।
আমি পড়বো না বসন্তের বাণী-
আমি আজও জ্বলছি আগুন পাপে।
কতই, জন আড়ালে লুকিয়ে আছে সুপ্ত পাপ
কীভাবে প্রায়শ্চিত্ত, আমি মুছবো পাপ,
আর অভয় হয় না শূন্যতা বিষন্নতায়
পড়ে আছি যন্ত্রণা, অব্যর্থ হীনতায়'
গুছচ্ছে না রুক্ষতা, আছেই অবয়ব বক্রতা
আসে নাই এ শহরে গোধুলি
এটা মৃত্যুর শহরতলী '
এখানে, আছে মৃত লাশ
আছে জিন্দা লাশ
আছে কবরের লাশ
এটা সারাজীবনের অবয়ব - লেখার অবয়ব।
#আত্মচয়ণ
Comments
Post a Comment