Skip to main content

Posts

Showing posts from February, 2024

বইমেলা২০২৪!

@বইমেলা২০২৪ একুশে বই মেলা। ছবিঃ সংগৃহীত বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সাথে জড়িয়ে বাংলাদেশের একুশে বইমেলা। বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যে ধারক ও বাহক, মহান মাতৃভাষা এ মাস বাংলাদেশের জন্য গৌরবময় একটা সময়। নানা পটভূমির থাকে মাস জুড়ে। যে মাসকে ঘিরে থাকে বাংলাদেশের মানুষের আবেগের বই মেলা, বাঙালির হৃদয়ের স্পন্দনও বলা যায়। ছোট্ট শিশুর পদচারণায় মুখরিত হয়ে থাকে পুরো মাস জুড়ে মেলার প্রাঙ্গণ। লেখক পাঠকের আনন্দের সাক্ষাৎ! সাধারণ পাঠকরা মেলায় ঘুরে ঘুরে কিনে তাদের পছন্দের লেখকের বই গুলো সবমিলিয়ে মেলার পরিবেশটা থাকে অনন্যময় অসাধারণ।  কিন্তু যখন এ মেলাকে নিয়ে শুরু হবে সমালোচনা তখন, জাতি আর চুপ থাকবে না। আজকে কিছু মানুষ প্রাণের বই মেলাকে করেছে প্রশ্নের সম্মুখীন!  বই মেলার চমৎকার পরিবেশটাকে নষ্ট করার জন্য বইয়ের নামে তারা প্রকাশ কিছু সমাজ বিনষ্ট কারী কাগজের দলা! কবির ভাষায় বললে,  বইয়ের পাতায় প্রদীপ জ্বলে বইয়ের পাতা স্বপ্ন বলে। যে-বই জুড়ে সূর্য ওঠে পাতায় পাতায় গোলাপ ফোটে সে বই তুমি পড়বে। যে-বই জ্বালে ভিন্ন আলো তোমাকে শেখায় বাসতে ভালো সে-বই তুমি পড়বে। যে-বই তোমায় দেখায় ভয় সেগুলো কোন বই-ই ...

অন্যরকম একটা পর্যালোচনা!

বাংলাদেশে #IndiaOut #BoycottIndia ক্যাম্পেইন শুরু হওয়ার পর থেকে ইউটিউবে পিনাকী ভট্টাচার্যের ভিডিও দেখছি, তার কনটেন্ট গুলো দেখে বোঝতে পেরেছি, বাংলাদেশ ভূরাজনৈতিক তালিকায় স্থান পেয়ে গেছে। যার পরিপ্রেক্ষিতে এ বঙ্গকে দেখছে অনেক রক্তচক্ষু।  কেউ চায় বাংলাদেশকে ব্যবহার করে ফায়দা হাসিল করতে, আবার কেউ এ দেশে ত্রাসের রাজত্ব কায়েম করতে। এছাড়া তো আছেই দেশের অভ্যন্তরীন নানা ইস্যু।  মূল কথায় আসার আগে বলতে চাই, বাংলাদেশের ভারত খেদাও নীতি সফল হওয়া সময়ের তারতম্য মাত্র। কিন্তু এর সূত্র ধরে তৈরি হচ্ছে নানা জটলা। অনেকদিন আগে থেকেই ইউটিউবে #Eagleeyes নামের একটা চ্যানেলের কন্টেন্ট দেখতাম। তার বিশ্ব রাজনীতি নিয়ে ব্যাখ্যা মূলক ভিডিও ভালো আমার ব্যক্তিগত ভাবে ভালো লাগতো অনেক ভিউ হতো। ইউটিউবে তার প্রায় ১মিলিয়নেরও বেশি  সাবক্রাইবার আছে এখনো। সময়োপযোগী ভালো মানের কন্টেন্ট বানালে সবাই পছন্দ করবে এটা স্বাভাবিক, নির্বাচনের দিন বাংলাদেশের যমুনা টেলিভিশনের ঘটানো বিরল আবহ, আজ তাদেরকে বিশ্বের প্রথম কাতারে নিয়ে দাঁড় করিয়েছে। সম্প্রতি বাংলাদেশে চলা বয়কট কর্মসূচিকে ঘিরে #eagleyes নামের ওই ইউটিউব থেকেও একটা বিশ...