আমার মায়ের এলো চুল, আমার বাংলাদেশটা। আমার বোনের কানের দুল- আমার বাংলাদেশটা। আমার ছোট্ট নদীর কূল, আমার বাংলাদেশটা। আমার জন্মভূমি এ দেশটা- আমার বাংলাদেশটা। আমার লিখার কলমটা- আমার বাংলাদেশটা আমার গানের অর্চনা- আমার বাংলাদেশটা! রক্তিম ডুবন্ত সূর্যটা, আমার বাংলাদেশটা। দোয়েল পাখির মন মহুয়া, আমার বাংলাদেশটা। পদ্ম ফুলের পাপড়ি গুলো, আমার বাংলাদেশটা। আমার বীরের দেশটা- আমার বাংলাদেশটা। আমার দুঃখিনী জননী-টা- আমার বঙ্গদেশটা। #আত্মচয়ণ আলোচনাঃ প্রথমত পরিষ্কার করতে চাই, এ কবিতার প্রথম তিনটি পঙক্তি একটি দেশাত্মবোধক গান থেকে নেওয়া। পরের পঙক্তি গুলো আমার নিজ চয়ণ। আজ মহান বিজয় দিবস, বিজয়ের এ দিনে বাংলাদেশে ও প্রবাসে অবস্থানরত সকল বাঙালিকে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা। বিজয় বাণী" কবিতাটি বিজয় দিবস উপলক্ষে লেখা আমার একটি ছোট লাইনের একটি কবিতা। এদেশের শ্যামল প্রকৃতি ও আমাদের বাঙালি জাতির তথা মুক্তিযুদ্ধের ৃমহান ইতিহাসের পরিপ্রেক্ষিতে এ কবিতাটি লেখা। সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আমার এ পদ্যশালায়, ধন্যবাদ।