মেঘলায় আছন্ন শেষ বিকেল,
বৃষ্টি ভেজা চারদিকে বহে বায়ু হিমেল
পশ্চিমে মেঘ গুড় গুড় বৃষ্টিধারা-
করছে হাকঁ! সাদায় ধুসর প্রান্তরে বাকঁ।
সেই কোমল মূহুর্তে লেখার অধীর তাকঁ।
কাটেনি রাতের কালো, বাইরে শ্যামল আধাঁর
কুহেলীকার অপূর্ব স্বরে কত প্রাণ মরে।
অভিভূত মনে আগত বনবিবি, ওরে!
গাইছে সে " বনবিবির মাথায় লাল রঙের বেণী-
পরনে তার কৃষ্ণচূড়া ফুলের শাড়ি।
ঝর্ণার জল যেন মুখ দেখার আয়না-
চেয়ে আছে অধীর পানে সুখের নয়না
কোন সুখের চাহনি, আর সয়না
আজ ভরিয়ে দেব তোমার উপমা
সর্বত্র পথে প্রান্তরে আকেঁ-বাকেঁ
অনন্ত অনবরত রবে নিঃশ্বাসে-বিশ্বাসে
কবিতার মতো ফুটবে আকাশে-বাতাসে
একাকার হয়ে যাবে সকলের প্রকাশে।
#আত্মচয়ণ
Comments
Post a Comment