রোজ প্রভাতে তারার মেলা, নিশিতে গোধুলি,
এইতো মধুমাসে বসে আকঁছি কবিতার মাধুলী।
বাইরে করছে মৌ মৌ মায়া ফুলের সারি
ঘ্রাণে তার পরিবেশ হচ্ছে ভারি -
আত্ম মন আজ উদাসী মেঘ
এইতো সেই হচ্ছে, কাটছে মায়ার বেগ!
আজ, নয় আর বসন্ত - হেমন্তকাল অন্তত
আজ যাব ঘূর্ণি যাত্রায়
গোধূলির রক্তিম ক্ষণে আখেরি মাত্রায়।
উড়বো কালের তালে বাতাসে - বাতাসে
সব গুলো ছন্দ ভাসিয়ে দিব নিমিষে।
নীল মেঘ গুলো কাকে ছুঁবে সব শেষে
যখন থাকবে না কোনো ছন্দ কবিতার -
লাগবে না কোনো আস্ফালন মন্দতার।
আজ রবির আলো খুব ক্ষীণ, কি জানি
দিন তো হলো কাভার শেষ সুনীল বাণী -
বাণী- এই আমার আকুল বাণী
"বাঁচবে যতদিন করবে না ভ্রুক্ষেপ একদিন
চলবে এক টানে - ঝর্ণার মতো সবদিন
নাই খোঁজুক কেউ কাহকে, তবু ভীতিহীন
মনে চলবে, গহীন থেকে গহীন
#আত্মচয়ণ
Comments
Post a Comment