Skip to main content

বৃষ্টির কথা গুলো

 মধ্যরাতে ঘুমের ঘোরে, টিনের চালে বৃষ্টি ঝরে।

নৃত্যে তালে তালে- মৌরি বনে ছন্দ তোলে,

রঙ্গন গাছের শাখা দোলে, বৃষ্টি আবার কি বলে!

চাতক পাখি খুব খুশি, উড়বে এবার অনেক বেশী।

মেঘ আরো কালো হচ্ছে, বায়ু আরো ঘন হচ্ছে "

ললনা চায় শুধু ভিজুক নূপুর- তার পা পানির উপর।

খেয়ারা ঝিমু ঝিমু -মাল্লা মাঝি এসে থামো,,

হাঁস গুলো নুয়ে এলো- জলে জলে ভেসে বেড়ালো,

ছোট্ট শিশু পা বাড়ালো- মা তাই রুখে দিলো।

মেঘের আড়ালে শব্দ করছে গুড়ুম গুড়ুম-

এমনি বৃষ্টি হলে আকুল মন বলে, সুরে সুরে! 

"আয় বৃষ্টি ঝেঁপে, ধান দিবো মেপে -

যা বৃষ্টি ঝরে যা- লেবুর পাতায় গরম চা"।

#আত্মচয়ণ

সাকিব খান রিকন 

Comments