Skip to main content

একান্ত কবি মন

কবিতায় জীবন নহে, জীবন কবিতা বুনে'

স্বপ্ন প্রাণী নহে' জীবন স্বপ্ন আনে।

লেখা চলমান নয়- কলমই রচনা করে'

মানব ভূয়সী নয় জীবন তাকে দান করে,

আমি কবি নই- চারপাশ আপন চোখে দেখি!

আর তাই কাগজে লিখি.......

চয়নে আমার নাই শুদ্ধতা মাধুর্যতা;

তাই বলিয়া করিনা নকল সকল।

তবে শিখি অন্যের মতো অবিকল-

আজীবন শিখব, এভাবে অনর্গল "

এতো কিছু পরে আপন চয়ন কেন হয় নিষ্ফল!

"লোকমুখে মাঝেমধ্যে বাজে- আমি নকল কবি.."

যাকগে, আত্মকথনে কই আমি নিজে-

শুনিয়া লও আমার নাই কোনো আস্ফালন '

আমি কি আদৌ শুনিবো তোমার বকন?

-আত্মচয়ণ 

সাকিব খান রিকন

লেখকের মন্তব্যঃ

"পাছে লোকে কিছু বলে" এটা সনেটের গুরু অমর বয়জৈষ্ঠ্য কবি মাইকেল মধুসূদন দত্তের কবিতার চরণ। এটা এজন্যই বলেছি, মানুষের চিন্তা মননশীলতার পরিমাণ কিন্তু এক নয়। কথায় আছে ভালো খারাপ মুদ্রার এপিঠ ওপিঠ। ভূমন্ডলে যতকাল ভালো থাকবে, ততকাল মন্দের বিচরণ থাকবে। আজ নিজ উদ্যাগে আমি কিছু করতে গেলেই, মুখব্যাঞ্চি আসবেই। এটা সুস্থ মস্তিকের অধীকর্তরাই একাজ করে, কোনো ব্যাধিগ্রস্থ মস্তিষ্ক কিন্তু অন্যের সাতেও থাকবে পাঁচেও থাকবে। আর সমাজের সুস্থ নিন্দুক আমার জন্য রটাতে রটাতে একসময় জলপ্রপাতের মোহকা নদী বয়ে দিবে। এটাই আবহমান জীববৈচিত্র্যের মাঝে একটা সরলরেখার মতো চলে যাচ্ছে। যেখানে যুগ বিখ্যাত মানুষীরা নিন্দুক সুষম গলাবাণী মুক্তি পাননি, সেখানে আমার মতো পদধূলি তো তাদের দাঁতের খাচরা। হ্যা, আমি আমার নীতিতে অটল, আমি যদি একটু পিছলে যাই। কাদা পানিতে আমাকেই ডুবতে হবে। সুতরাং, গলবাণী যুগ যুগ ধরে চলে যাবে। আমাকে শুধু এর পদে চলতে হবে। এর জন্য যদি আমি নকল কবিও হয়ে থাকি, তাতে আমার কোনো বক্তৃতা নাই। এটাই নিয়ম মানুষ একজন অন্য জনের কাছ থেকেই জ্ঞান অর্জন করে।

Comments

  1. https://podhosalah.blogspot.com/2023/08/blog-post_12.html
    This is one poem platform.

    ReplyDelete

Post a Comment