Skip to main content

সৌরভি, মায়ার এক জাল..

 অতি আপন তুমি রুশনি মেয়ে 

কার বশে গেলে তুমি সাগরের নীল জলে,

আগ্রাসী সাগর গিলে নিলো তারে -

অতি নগন্য একটি ফুটবলের তরে।

আধো খোলা ঘরে, কাঁদছে মা ছবি নিয়ে 

রুশনি মেয়ে তুমি কী রুম্পার প্রতিচ্ছবি! 

তাহলে কেনো মিল সে তোমার পরে।

সৌরভির পরে শিউলি প্রেমী রুম্পা - দেখি,

অহরহঃ হচ্ছে দুইয়ের মাঝে এক মিল। 

সৌরভির ঘ্রাণ পায় মাতা, রুম্পার চুলে।

রুশনি মেয়ে এক মায়ার জাল -

তাইতো সৌরভি রম্পার মাঝে বিদ্যমান।

#আত্মচয়ণ 

সাকিব খান রিকন

Comments