ভূষণ, তোষণ, শোষণ
এর দ্বারা, আত্মার হয় শোষণ।
নভঃ উর্ধে ও অধেঃ এর বড়ই রোষন,
আত্মার আপন ভূষণ জ্বলছে এখন।
কোথাও নেই এক বিন্দু তুষ্টির আভাস,
কই পাই, আরো দাও, আরো খাই!
খাদ্য খাই, টাকা খাই, সোনা খাই!
খাই ইট, খায় বালু আর কংক্রিট।
পেট নয় বরং জয়ঢাক-
বাটে, মাঠে চুষে খাই তাদের হাড়।
নাই মই, আছে দৈন্যের কাঁধ-
তা ভর দিয়ে উঠবো ছাঁদ।
দিনদুপুরে উতলে উঠে সুভূষণ,
রাত্র ধরিলে ডুবে যায় মানবতার সুপান।
চিতার..... আগুনে জ্বলছে,
মানবতার আপন ভূষণ।
#আত্মচয়ণ
Comments
Post a Comment