Skip to main content

হোক না সুন্দর ভুবন

 জাগ্রত হোক আর্দশ আত্মা 

         যেন খোঁজতে না হয় মহত্ত্ব। 

সর্বত্র বিরাজমান হোক মনুষ্যত্ব 

আসুক নব ঊষার আলো

হোক দাসের ভালো, 

ফুরিয়ে যাক কালো।


হোক না সুন্দর ভুবন,, 

পোক্ত হোক নব জাগরণ 

স্নেহময় হোক আমরণ।

সুখের হোক আহ্বান! 

নীতি কাব্য হোক বিনির্মান!

উবে যাক ঘৃণা 

অদৃশ্য হোক বঞ্চনা! 


হোক না সুন্দর ভুবন,, 

নিয়তি হোক শুভণ

উদয় হোক লাল সূর্য 

হিংসা হোক উহ্য

প্রেরণা হোক শান্তির বাণীর।

পরিত্রাণ হোক নির্মম কাহিনির। 

হবেই সুন্দর ভুবন!! 

#আত্মচয়ণ 

সাকিব খান রিকন 

Comments