নীল অখিল জুড়ে উড়ছে না ঘুড়ি
দোয়াশা গুলো করছে উড়াউড়ি।
সীমানাহীন গগন যেন,
সাজলো যেন-তেন
বাচ্চা গুলো উড়িয়ে দিলো
ধানে কুড়ো কূলো কূলো।
কাঁঠালের তলা হতো-
আনন্দের ছাতার মতো
দুঃখ গুলো কী বাড়তো এতো!
হৃদ গহীনে যন্ত্রণা গুলো, গলবেনা কভু
- কী হবে কল্পনায় রয়োও তবু
মন তো অবুঝ শিশুর মতো
তাই তো সে বুঝবে না মন্যতা যত।
দীঘল কালো, তোমার কেশ
মিটবে না ছোঁয়ার গন্ধময় রেশ!!
নিমিষ জড়ো ফুলে, তরুণীরা খেলছে নদীর কূলে
কী হবে যদি সেথায় তুমি মিশে যাও
আমি তবুও খোঁজে নিব যদি তুমি চাও,
যদিও আজ আমি বড়ই ক্লান্ত
তবুও তোমায় খোঁজবো আপ্রাণ অক্লান্ত!
-আত্মচরিত পদ্য
Comments
Post a Comment