অভাবনীয় সব ঘটে, যদিও চাই না বটে।
হটাৎ সন্ধ্যায় কি হলো যেন স্বপ্ন সামনে এলো,
নাই হয়ে যাওয়া সব আবার সামনে উঠছে রটে।
মোটেই আমার বোধগম্য নয়, যখন এসব হয়-
যা কিছু হবার ছিল তা হয়ে গেছে শেষ।
বন্ধত্ত্বের বিউগলের সুরে হই না বশ'
নিয়তি দেখাবে নানা পাঠ তাই স্তম্ভিত হবে নিজ শপথ"
চিনিতেও মাছি বসে তাই ব্যাধির হয় অবকাশ।
নিয়তির দোষ আছে তাই মাপের নাই রেশ
বটবৃক্ষকে চির ধরে না তাই সে আকারে প্রকান্ড।
কলা গাছে চির ধরে এজন্যই তার বন্ধু অখণ্ড -
ছেড়ে গেছে স্নেহের সখী তাই তার যাওয়াটাই খুশি।
নিয়তি নামক বই বিশাল বড়.....
হাজারো নিয়তি আসবে যাবে, তাই একজন গেলে -
আমার সুখের কিছু টলবে সব শেষ
#আত্মচয়ণ
~SHAKIB KHAN RIKON
লেখকের প্রকাশ- কথিত আছে জীবন আর সহচর উভয় ওতোপ্রোতো ভাবেই জড়িয়ে আছে। এটা হতে পারে লোকমুখে প্রচলিত একটা বাক্য, কিন্তু আমি মনে করি একজন মানুষের বেচে থাকার মূল পরিচায়ক হচ্ছে তার স্বনির্ভরশীলতা। অন্যোর উপর নির্ভর থেকে কখনো কোনো মানুষ তার প্রকাশ বা প্রতিভা উপস্থাপন করতে পারে না। যেখানে মানুষ নিজে পরিশ্রম করে নিজের জন্য বাঁচে, সেখানে অন্যের জন্য চিন্তা করার সময় কোথায়। তাই লেখক এ প্রকাশের দ্বারা পরনির্ভরশীলতাকে এড়িয়ে চলে স্বনির্ভর হতে বলেছেন। কেননা মানুষ যখন নিজেই নিজের স্থান থেকে উঠে দাঁড়াবে তখন তার কানে বন্ধু নামক বিউগলের সুর বেজে উঠবে।
Comments
Post a Comment