নিরেট এক বাঁশের ফাঁপা নল
প্রেমের সুরে মধু ভরে বাজে সুনীল-
রঙে রাঙা কালো, লাল আর কতো রং!
হাতে নিলেই এঁটে যায় ভর, বীণা
নিশিতে শরতের মাসের বাতায়নের ধারে,
আপন সুরে মোহে ফেঁড়ে তুলে মনেরে!
এ এমন সুরের আরাধনা....
স্নিগ্ধ সুন্দর ক্ষণ চাঁদ দোলে মাঝ অভনে
ফুলের বাসরে ললনা ঘোমটা টানে,
চাঁদের আলোয় তার রং-রূপ ঝরে।
দূরে এ সুরের তাড়নায় আত্মা নড়ে '
কী সুন্দর ওতে কোথা হতে আসে
এ মোহে হৃদয়ে রক্তক্ষরণ করে।
#আত্মচয়ণ
Comments
Post a Comment