Skip to main content

আমি একটি কবিতা বলতে চাই..

 

আজ মেঘলা বিষন্ন বেলা
সূর্যের আলোর গা ফিকে,
হালকা শীত বাতাসে বয়ে যায়।
মেঘ আর কুয়াশার ভিড়ে বেলা হয়-
অ-দিনের এ মেঘ বৃষ্টি বে-শালীন'
আমার তো আর কাব্যিক লেখা নয়!
এগুলো কেহ গ্রাহ্য করেনা অনুমেয়,
আড়ালে আঁধারে থাক বাক!
হয়তো ধুলোও মুছবে না কোনো হাত
হয়তো বস্তা ভরে নিবে কাগজ ওয়ালা'
না হয় চুলার আগুন দিবে ভাতের যোগান,
উস্কু খুস্ক লেখা গুলো পড়বে চাপা পায়ে।
ডাস্টবিনের আর্বজনা হয়ে যাবে ভাগাড়ে!
আজ নাই কিছু চাওয়ার অথবা পাওয়ার,
আমি লিখি আমার তাল-
কালোতে যেভাবে বাঁচে কীট'
না হয়, আমার তাদের এক পিট।
          -যদি দূস্বপ্ন হয় কোনোদিন
           তবে মনে রাখবো এই আমার-
           ভাগ্য আপন আত্মার প্রাণ।
#আত্মচয়ণ

Comments