আমার মায়ের এলো চুল,
আমার বাংলাদেশটা।
আমার বোনের কানের দুল-
আমার বাংলাদেশটা।
আমার ছোট্ট নদীর কূল,
আমার বাংলাদেশটা।
আমার জন্মভূমি এ দেশটা-
আমার বাংলাদেশটা।
আমার লিখার কলমটা-
আমার বাংলাদেশটা
আমার গানের অর্চনা-
আমার বাংলাদেশটা!
রক্তিম ডুবন্ত সূর্যটা,
আমার বাংলাদেশটা।
দোয়েল পাখির মন মহুয়া,
আমার বাংলাদেশটা।
পদ্ম ফুলের পাপড়ি গুলো,
আমার বাংলাদেশটা।
আমার বীরের দেশটা-
আমার বাংলাদেশটা।
আমার দুঃখিনী জননী-টা-
আমার বঙ্গদেশটা।
#আত্মচয়ণ
আলোচনাঃ প্রথমত পরিষ্কার করতে চাই, এ কবিতার প্রথম তিনটি পঙক্তি একটি দেশাত্মবোধক গান থেকে নেওয়া। পরের পঙক্তি গুলো আমার নিজ চয়ণ।
আজ মহান বিজয় দিবস, বিজয়ের এ দিনে বাংলাদেশে ও প্রবাসে অবস্থানরত সকল বাঙালিকে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা। বিজয় বাণী" কবিতাটি বিজয় দিবস উপলক্ষে লেখা আমার একটি ছোট লাইনের একটি কবিতা। এদেশের শ্যামল প্রকৃতি ও আমাদের বাঙালি জাতির তথা মুক্তিযুদ্ধের ৃমহান ইতিহাসের পরিপ্রেক্ষিতে এ কবিতাটি লেখা।
সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আমার এ পদ্যশালায়, ধন্যবাদ।
Comments
Post a Comment