 |
@বইমেলা২০২৪ একুশে বই মেলা। ছবিঃ সংগৃহীত
|
বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সাথে জড়িয়ে বাংলাদেশের একুশে বইমেলা। বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যে ধারক ও বাহক,
মহান মাতৃভাষা এ মাস বাংলাদেশের জন্য গৌরবময় একটা সময়। নানা পটভূমির থাকে মাস জুড়ে। যে মাসকে ঘিরে থাকে বাংলাদেশের মানুষের আবেগের বই মেলা, বাঙালির হৃদয়ের স্পন্দনও বলা যায়। ছোট্ট শিশুর পদচারণায় মুখরিত হয়ে থাকে পুরো মাস জুড়ে মেলার প্রাঙ্গণ। লেখক পাঠকের আনন্দের সাক্ষাৎ! সাধারণ পাঠকরা মেলায় ঘুরে ঘুরে কিনে তাদের পছন্দের লেখকের বই গুলো সবমিলিয়ে মেলার পরিবেশটা থাকে অনন্যময় অসাধারণ।
কিন্তু যখন এ মেলাকে নিয়ে শুরু হবে সমালোচনা তখন, জাতি আর চুপ থাকবে না। আজকে কিছু মানুষ প্রাণের বই মেলাকে করেছে প্রশ্নের সম্মুখীন! বই মেলার চমৎকার পরিবেশটাকে নষ্ট করার জন্য বইয়ের নামে তারা প্রকাশ কিছু সমাজ বিনষ্ট কারী কাগজের দলা! কবির ভাষায় বললে,
বইয়ের পাতায় প্রদীপ জ্বলে
বইয়ের পাতা স্বপ্ন বলে।
যে-বই জুড়ে সূর্য ওঠে
পাতায় পাতায় গোলাপ ফোটে
সে বই তুমি পড়বে।
যে-বই জ্বালে ভিন্ন আলো
তোমাকে শেখায় বাসতে ভালো
সে-বই তুমি পড়বে।
যে-বই তোমায় দেখায় ভয়
সেগুলো কোন বই-ই নয়
সে-বই তুমি পড়বে না।
যে-বই তোমায় অন্ধ করে
যে-বই তোমায় বন্ধ করে
সে-বই তুমি ধরবে না।
একটি বই কাগজ দিয়ে সেলাই করা কোনো বস্তু নয়, বই একটি জীবনের নাম, মানুষ গঠনের পুষ্টি সমৃদ্ধ খোরাক। বই নিয়ে কাব্যের পর কাব্য লিখা যাবে তারপরও শেষ করা যাবে না। যে বই সমাজকে আলোর পথে নিয়ে যায়। তবে কেন আজকে বই মেলার মতো সুন্দর বাগানে ছড়াছড়ি করছে আর্বজনা, কেন বই মেলায় স্থান পাচ্ছে, তিশার ভালোবাসা, পুসির ফ্যামেলি? এগুলো কি আমরা আশা করেছি, কি শিখার আছে বই গুলো থেকে? যার ফলপ্রসূত বই মেলার বাতাসে ছড়াচ্ছে, ভূয়া! ভূয়া! চিৎকার, কারা এরা কি করতে চাইছে? কেন তারা বইয়ের নামে সমাজ নষ্ট করছে?আগত প্রজন্ম কি আশা করছে আমাদের থেকে?
Comments
Post a Comment